মানুষ হলো তার অভ্যাসের দাস

"রক্ত দিয়া বাইক চালামু, তবু এত দাম দিয়া পেট্রোল কিনতাম না"- বলা লোকগুলোকেও বিওসিতে ভিড় জমাতে দেখা যায়।

আসলে আবেগ কখনো অভ্যাসের সাথে পেরে উঠেনা।

একটা বাইক প্রথমে মানুষের শুধুমাত্র প্রয়োজন থাকে। ধীরে ধীরে সেটা অভ্যাসে পরিণত হয়ে যায়।  কখনো কখনো একটি বাইক মানুষের চলার সঙ্গী হিসেবে তার কাছে আবেগের বস্তুুও হয়ে উঠে।

কোনো জিনিস যখন প্রয়োজন থেকে অভ্যাসে পরিণত হয়ে যায়- সেখানেই মানুষ দূর্বল হয়ে পড়ে।
শুধুমাত্র অভ্যাসের জন্য মানুষ পৃথিবীর কঠিন থেকে কঠিনতর কাজ করতেও ভাবেনা। এটা তো শুধু পেট্রোলের দাম মেটানো মাত্র!

একটি বাইক যখন প্রয়োজন থেকে অভ্যাসে পরিণত হয়ে যায়। তখন রক্তের বিনিময়েও মানুষ পেট্রোল কিনতে রাজি হয়ে যাবে। তবু মানুষ বাইক চালাবে। কারণ সেটা তার অভ্যাস।

আবেগের বশে মুখে অনেক কথাই বলে ফেলি। দিনের শেষে সবাই আমরা আমাদের অভ্যাসের দাসে পরিণত হয়ে যাই।

অনেক সময় মস্তিষ্কের প্রচণ্ড ক্ষতি হওয়ার ফলে মানুষ নিজের নাম, ঠিকানা, এমনকি আত্মীয়-স্বজনের কথাও ভুলে যায়। কিন্তু তা সত্ত্বেও মানুষ নিজের অভ্যাসকে কখনো ভুলতে পারেনা।

অভ্যাসের কারণেই আমরা অ্যাডজাস্টমেন্ট করতে বাধ্য হই। আর এই অ্যাডজাস্টমেন্টই যদি অভ্যাসে পরিণত হয়ে যায়। তখন পৃথিবীর কোনো শক্তি মানুষকে হারাতে পারেনা।

কোনো মানুষ যখন বিষ খেয়ে বেঁচে থাকতে শিখে যায়, তখন আফ্রিকার জঙ্গলের বিষাক্ত সাপের কামড়েও তার মৃত্যু হয়না।

অভ্যাস আসলে শক্তিশালী একটা জিনিস। এই অভ্যাসই মানুষকে বাঁচিয়ে রাখে। পুরো পৃথিবীর বিনিময়েও মানুষ নিজের অভ্যাসকে হারাতে চায়না।

মানুষই তার অভ্যাসের কাছেই সবচাইতে বেশী দূর্বল ! 

---------------------------------------------------
এডজাষ্টমেন্ট ইজ পার্ট অফ হ্যাবিট

Comments

Popular posts from this blog

অধিকারের মতো বেহায়া পৃথিবীতে কিছু নেই।