অধিকারের মতো বেহায়া পৃথিবীতে কিছু নেই।
মানুষের ভালো লাগা থেকেই ভালোবাসা আসে।
'ভালোবাসি' শব্দটা তুমি তখনই শুনবে যখন কারো মনে তোমার জন্য একটা শক্তপোক্ত ভালো লাগার জায়গা তৈরী হবে।
অপছন্দের মানুষকে কেউ কখনো 'ভালোবাসি' বলতে পারেনা। 'ভালোবাসি' শব্দটা কেউ ইচ্ছে করে বলেনা। মানুষ কখনো কখনো 'ভালোবাসি' বলতে বাধ্য হয়ে পড়ে।
অচেনা মানুষকে কখনো কোথাও দেখে এক ঝলকে ভালো লেগে যেতে পারে। কারো জন্য ভালো লাগা জন্মালে পৃথিবীর সবকিছুই ভালো লাগে। খেতে,ঘুমাতে,ভাবতে এমনকি সেগুণ গাছের শুকনা পাতা দেখেও একা একা হাসে।
'ভালো লাগা' যখন কারো বুকে বসে যায় - তখন সে মানুষটা ভালোবাসার প্রয়োজনীয়তা অনুভব করে।
মানুষ মানুষের জন্য বুকের ভিতর একটা শূন্যতা অনুভব করে। তার জন্যই প্রচণ্ড আবেগ জন্মায়। তার স্মৃতিগুলো রঙিন হয়ে উঠে। ভালো লাগা ও স্মৃতির কম্বিনেশনে একটা প্রচণ্ড শক্তিশালী আবেগ মানুষকে পাগল করে তোলে। তখন সে বাধ্য হয় তার ভালোবাসাকে প্রকাশ করতে।
মানুষের মন আর মুখ যখন একত্রে থাকে, সেটাকে বলে একাগ্রতা। পৃথিবীতে একাগ্রতার সবচাইতে বড় উদাহরণ হলো ভালোবাসা।
হুট করে কাউকে 'ভালেবাসি' বলে দেওয়া যায়না। কাউকে 'ভালোবাসি' বলার অনেক আগে মানুষ গোপনে সেই মানুষটাকে বিনা অনুমতিতেই ভালোবেসে ফেলে। পৃথিবীতে একমাত্র ভালোবাসার কাছেই মানুষ এত অসহায়!
'ভালোবাসি' হলো ভালোবাসার একটা বহিঃপ্রকাশ মাত্র। কাউকে ভালোবাসতে অনুমতি লাগেনা। কিন্তুু কাউকে 'ভালোবাসি' বলার পর অনুমতি দেওয়ার এবং পাওয়ার একটা অধিকার হুট করেই জন্মে যায়।
পৃথিবীতে অধিকারের মতো বেহায়া কিছুই নেই ।
------------------------------------
অধিকার
আরে বাহ্
ReplyDeleteদারুণ দারুণ
অসাধারণ 👌
ReplyDelete